
নিউজ ডেস্ক অনলাইন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
এসময় জাতীয় নারী শক্তির জেলা সংগঠক নাসিরা খন্দকার নিসার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন— মেরিনা পারভিন, শামসুন্নাহার বেগম, আসমা বেগম, মাহবুবা বেগম, নাজমা আক্তার নিলা, চামেলি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শতাধিক নারী অংশ নেন। আলোচনায় নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভায় দলের ভবিষ্যৎ কার্যক্রম, নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।
আপনার মতামত লিখুন :