বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বাল্যবিবাহ মুক্ত এলাকা করণে আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম

বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত এলাকা করণে আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আজিজুল হক, এপি ম্যানেজার প্রেরণা চিসিম, প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জিব গাইন, প্রোগ্রাম কোয়ালিটি এসুরেন্স কামরুল হাসান, স্পেশালিস্ট লাইভলিহুড টেকনিক্যাল অফিসার তাহমিদুর রহমান প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানসহ ইমাম, যুব ফোরামের সদস্য, শিশু ফোরামের সদস্য, কাজীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় বাল্যবিবাহ নিরসনের লক্ষ্যে কি ভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]