“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন জরুরি” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ন /
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন জরুরি” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দাসিয়ারছড়া কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সেকেন্দার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান, জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মালেক ও উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতি কার্যকর করা সময়ের দাবি। একইসাথে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা।