
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গর্বিত সন্তান মাশরুকুর রহমান খালেদ (তুহিন) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করছেন।
তার এ অর্জনে রৌমারীসহ পুরো কুড়িগ্রামে আনন্দের সঞ্চার হয়েছে। স্থানীয়রা গর্ব প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সামনে আরও সফলতা কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে মাশরুকুর রহমান খালেদ আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে সুনাম অর্জন করেছেন। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের কারণে তিনি পুলিশ বাহিনীতে বিশেষভাবে পরিচিতি পেয়েছেন।
সংশ্লিষ্ট মহল বিশ্বাস করে, অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে আরও অবদান রাখবেন এবং মানুষের আস্থাকে আরও শক্তিশালী করবেন।
আপনার মতামত লিখুন :