আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন /
আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন

রতন রায়

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুড়িগ্রাম পৌর শাখার জন্য একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি পার্টির পৌরসভা এলাকার সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করার দায়িত্ব পেয়েছে।

কমিটিতে “রবিন আহমেদ-কে আহ্বায়ক এবং “শাওন ইসলাম আলআমিন-কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১০:৩০ ঘটিকায় কুড়িগ্রাম পৌর শহরের সবুজ পাড়া অবস্থিত দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র জারি করা হয়। ঘোষণাপত্রটি আমার বাংলাদেশ পার্টির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল কর্তৃক স্বাক্ষরিত।

নবগঠিত পৌর শাখা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন:
যুগ্ম-আহ্বায়ক: ০৩ জন, যুগ্ম-সদস্য সচিব: ০২ জন
সদস্য: ১৪ জন।

একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত জেলা নেতৃবৃন্দ নতুন কমিটিকে পৌর এলাকায় দলের ভিত্তি শক্তিশালী করতে এবং জনসেবামূলক কাজ ত্বরান্বিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।