বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে খাদ্য বিভাগের অবহেলা, জনপ্রতিনিধিরা এখন খাদ্য ব্যবসায়ী ‎

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে খাদ্য বিভাগের অবহেলার কারনে ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় জনপ্রতিনিধিরা এখন ব্যবসায়ী। সরকারের সকল সুযোগ-সুবিধা ব্যবহার করে ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরন করছেন। জনপ্রতিনিধিদের নামে হয়েছে খাদ্য বান্ধব চাল বিতরনের ডিও। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গুদাম ও জনবল ব্যবহার করে এ চাল বিতরন করা হচ্ছে। উপজেলার ১৩টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে ২৭ হাজার ২শ সুবিধাভোগীকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে ৮শ ১৬ মে.টন চাল বিতরন করা হবে। জনপ্রতিনিধিরা ১ কেজি চাল ১৩ টাকায় ক্রয় করে ১৫ টাকা কেজি দরে বিক্রি করে ২ টাকা করে মুনফা হাতিয়ে নিবেন। অভিযোগ উঠেছে, সুবিধা নিয়ে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।
‎
‎উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের ৪৮টি স্থানে ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরন করা হয়ে আসছিল। গত জুন মাসে পূর্বের ডিলারদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অজ্ঞাত কারনে নতুন ডিলার নিয়োগ বিলম্বিত হওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। নতুন ডিলার নিয়োগ না করেই খাদ্য বিভাগ ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নামে খাদ্য বান্ধব কর্মসূর্চীর আগষ্ট মাসের চালের ডিও প্রদান করেন। এরমধ্যে সাহেবের আলগা ইউনিয়নে ৪৩ মে.টন ৪শ ৭০ কেজি, থেতরাই ইউনিয়নে ৬৩ মে.টন ৩শ ৩০ কেজি, তবকপুর ইউনিয়নে ৭৭ মে. টন ৯শ ১০ কেজি, হাতিয়া ইউনিয়নে ৬৮ মে.টন ৬শ ৪ কেজি, দলদলিয়া ইউনিয়নে ৫৮ মে.টন ৯শ ৫০ কেজি, ধরনীবাড়ী ইউনিয়নে ৬৫ মে.টন ১শ ৩০ কেজি, ধামশ্রেনী ইউনিয়নে ৫২ মে. টন ৫শ ৬০ কেজি, বেগমগঞ্জ ইউনিয়নে ৪১ মে. টন ৩শ ৪ কেজিসহ ১৩টি ইউনিয়নে ৮শ ১৬ মে.টন চাল বিতরন করার ডিও প্রদান করা হয়েছে।
‎
‎জানা গেছে, পূর্বের ডিলারদের ২০২৫ সালের জুন মাসে চুক্তি মেয়াদ শেষ হয়। নতুন করে খাদ্য বান্ধব ডিলার নিয়োগের জন্য আবেদন আহবান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল। এরপর যাচাই-বাচাই না করে ৫শ ৯৫টি আবেদন দীর্ঘ ৩ মাস থানা হেফাজতে ফেলে রাখা হয়। পরবর্তীতে জুলাই মাসে ওই আবেদন গুলোর যাচাই-বাচাই সম্পূর্ণ করা হয়। এরপর অজ্ঞাত কারনে ডিলার নিয়োগ না করেই দীর্ঘ সময় পার করা হয়। হঠাৎ করেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে চলতি সপ্তাহে ১৩টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের তার এলাকার খাদ্য বান্ধবের বরাদ্দকৃত চালের বিপরীতে সরকারি খাতে (ট্রেজারী চালানের মাধ্যমে) টাকা জমা দিতে বলা হয়।
‎
‎অভিযোগ উঠেছে, উপজেলা খাদ্য দপ্তরের অবহেলায় ডিলার নিয়োগ বিলম্বিত করে জনপ্রতিনিধিদের ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। জনপ্রতিনিধিরা নিয়ম বর্হিভূত ভাবে পরিষদের গুদাম ও সরকারি বেতন-ভাতা ভূক্ত ইউনিয়ন পরিষদের জনবল ব্যবহার করে ওই চাল বিক্রি করবেন এবং মুনফা অর্জন করবেন। অপরদিকে নিয়ম অনুযায়ী ডিলারদের নিজস্ব গুদাম ও জনবল (শ্রমিক) ব্যবহার করে এই চাল বিতরন করার কথা।
‎উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, উপজেলা খাদ্য অফিস থেকে আগষ্ট মাসের খাদ্য বান্ধব কর্মসূচীর ৬৫ মে. টন ১শ ৩০ কেজি চালের বিপরীতে ট্রেজারী চালান করতে বলা হয়। এরপর অফিস থেকে আমার নামে চালের ডিও প্রদান করা হয়েছে। এই চালে কেজি প্রতি ২ টাকা করে লাভ হবে। এছাড়া পরিবহনের খরচের জন্য চালের খালি বস্তা গুলোও পাবো আমরা। সরকারি গুদাম ও জনবল ব্যবহার করে ব্যবসা করা অবৈধ কি না তা জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে বলেন, এখানে আমাদের করার কিছু নেই, খাদ্য অফিসকে জিজ্ঞাসা করেন।
‎
‎এ বিষয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী ২৬ আগষ্ট ডিও করার শেষ সময় ছিল। তাই এটি করা হয়েছে। ডিলার নিয়োগে বিলম্বের কারন জানতে চাইলে তিনি বলেন, যাচাই-বাচাই ও পুর্ণঃ যাচাই-বাচাই করতে গিয়ে বিলম্ব হচ্ছে। নিয়ম বর্হিভূত ভাবে সরকারি গুদাম ও জনবল ব্যবহার করে জনপ্রতিনিধিদের ব্যবসার সুযোগ দেয়া বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
‎
‎খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, জনপ্রতিনিধিদের মাধ্যমে চাল বিতরনের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর দপ্তর আমাকে জানিয়েছেন, এটি বিধি সম্মতভাবে করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]