ডাক্তার সাবরিনার বিচার চেয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি


HK প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন /
ডাক্তার সাবরিনার বিচার চেয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি

কুড়িগ্রাম প্রতিনিধি
আলোচিত ও সমালোচিত চিকিৎসক ডা. সাবরিনা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর ঘটনায় বিচার দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আমিমুল ইহছান।

সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।

স্ট্যাটাসে আমিমুল ইহছান লিখেন— “ডাক্তার সাবরিনা নামীয় এই অভদ্র, অসভ্য, ইতর করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলার অপরাধী মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা নিয়ে গেছে, তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”