বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মাওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নারী নিহত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেতু দেখতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম দুর্ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় এ দুর্ঘটনা ঘটে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে একজন মারা গেছেন। নিহতের নাতি মো. মোস্তাফিজ রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় তার নানী নিহত হওয়ার খবর পেয়ে মরদেহ বাড়িতে আনা হয়। পরে রাত ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহুল প্রতীক্ষার মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু উদ্বোধনের একদিনের মধ্যেই শুরু হয় অনিয়ম ও বিপত্তি। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেতু ডুবে যাচ্ছে অন্ধকারে।

উদ্বোধনের দিন রাতেও সেতুতে আলো জ্বলেনি। এতে হাজারো দর্শনার্থীকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। এ ঘটনায় এলজিইডির গাফিলতি ও অবহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]