উলিপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন /
উলিপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মোঃ দিদার আহমেদ জীবন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর ৯ নম্বর ওয়ার্ডে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে এক মর্মান্তিক ঘটনায় দুই বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর একজন মহিলা পুকুরে একটি বদনা ভেসে থাকতে দেখে সন্দেহ করেন। কারণ, ওই বদনাটি দিয়ে শিশুটি কিছুক্ষণ আগে খেলছিল। পরে তিনি বদনাটি তুলতে গিয়ে পানির নিচে পায়ের সঙ্গে নরম কিছু অনুভব করেন। হাত দিয়ে খুঁজে দেখলে দেখা যায়, পানিতে ডুবে থাকা শিশুটিকেই তিনি উদ্ধার করেছেন। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশুটির বাবার নাম মোঃ জুয়েল, যিনি উলিপুর বাজারে একটি ইলেকট্রনিক্স দোকান পরিচালনা করেন। শিশুটির দাদা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তাদের বাড়ি দক্ষিণ মধুপুরে শাহজাহান মেম্বারের বাড়ির পাশে অবস্থিত।