বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচুরিপানার নিচে মিললো সাবেক সাবরেজিস্টারের লা*শ, সন্দেহভাজন সৎভাই আ*ট*ক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গোদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ঘরের মালিক স্বপন প্রধান মুজিব সরকার কর্মচারী হিসেবে সাবরেজিস্টার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার সাতানী পাড়ায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে সেখানে “লেক সিটি” নির্মাণ করেন স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশের গোলঘরে তিনি মাঝে মধ্যে বসতেন। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশ তার সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন,মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকানোর চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

কুড়িগ্রাম নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নে মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

নভেম্বর 3, 2026

মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]

কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নভেম্বর 1, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের কচাকাটা ডিগ্রি কলেজে ল্যাব সহকারীসহ চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন মো. আনিসুর রহমান তোতা ব্যাপারী। অন্যদিকে কলেজের সভাপতি ও অধ্যক্ষের দাবি, বিধিবিধান মেনেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিরোধ ও দলীয় গ্রুপিংয়ের কারণে এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। […]