
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের জন্য সহকারী অধ্যাপক মো. ফজলুল হককে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংসদ সদস্য সুরাইয়া জেরিন স্বাক্ষরিত এক ডিও পত্রে এ মনোনয়নের কথা জানানো হয়।
ডিও পত্রে বলা হয়, সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্ত জাতীয়-২৮ কুড়িগ্রাম-৪ আসনের অন্তর্ভুক্ত চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার জনসাধারণের যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয়ের জন্য সহকারী অধ্যাপক মো. ফজলুল হককে কুড়িগ্রাম-৪ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় অবগতির জন্য কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে ডিও পত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
সহকারী অধ্যাপক মো. ফজলুল হক বর্তমানে চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তিনবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে চিলমারী উপজেলা বিএনপির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চিলমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিও ছিলেন।
সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার পর ফজলুল হক কুড়িগ্রাম-৪ আসনের তিন উপজেলার মানুষের সঙ্গে যোগাযোগ, প্রশাসনিক সমন্বয় এবং সংশ্লিষ্ট কার্যক্রমে ভূমিকা রাখবেন বলে ডিও পত্রে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :