বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপরে, আতঙ্কিত নিম্নাঞ্চলের মানুষ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জুয়েল রানা

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা,ব্রহ্মপুত্র,দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।দুধকিমারের পানিতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদী তীরবর্তী ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। 

নিমজ্জিত হয়ে পড়েছে রোপা আমন, আমন বীজতলা,পাট ও বিভিন্ন মৌসুমী ফসল। এছাড়াও পানি প্রবেশ করেছে নিম্নাঞ্চলের ঘরবাড়িতে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের কাঁচা সড়কগুলো।

বিজ্ঞাপন

সদরের পাঁচগাছী ইউনিয়নের কাচিচর এলাকার কৃষক সামছুল বলেন, গত দুইদিনের পানি বাড়াতে আমার এলাকার রাস্তা তলিয়ে গেছে। এছাড়াও অনেক আমন আবাদ পানিতে তলিয়ে গেছে। এমন পানি আরও যদি বাড়তে থাকে তাহলে বড় সমস্যাত পড়বো আমরা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার  সকাল ৯ টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অপরদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী,নুনখাওয়া,হাতিয়া ও সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করছে। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

কুড়িগ্রাম নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নে মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

নভেম্বর 3, 2026

মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]

কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নভেম্বর 1, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের কচাকাটা ডিগ্রি কলেজে ল্যাব সহকারীসহ চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন মো. আনিসুর রহমান তোতা ব্যাপারী। অন্যদিকে কলেজের সভাপতি ও অধ্যক্ষের দাবি, বিধিবিধান মেনেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিরোধ ও দলীয় গ্রুপিংয়ের কারণে এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। […]