উলিপুরে ইউএনও’র মানবিক সহায়তা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার আকুতিতে সাড়া


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ন /
উলিপুরে ইউএনও’র মানবিক সহায়তা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার আকুতিতে সাড়া

মোহাম্মদ দিদার আহমেদ জীবন

কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙনের শিকার এক অসহায় বৃদ্ধার করুণ আকুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা মোবাইল ফোনে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলছেন—
“বাবা, আমার ঘরবাড়ি সব পানিতে ভেঙে যাচ্ছে। আমার কেউ নাই, যে আমার ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নেবে। আমি এখন কোথায় যাব বাবা?”

এই হৃদয়বিদারক আহ্বান ইউএনও নয়ন কুমার সাহাকে নাড়িয়ে দেয়। ঘটনার পর বুধবার (তারিখ) তিনি নিজেই ঘটনাস্থলে ছুটে যান এবং বৃদ্ধার সঙ্গে কথা বলেন। এরপর সাময়িক সহায়তা হিসেবে দুই বান টিন, ৬ হাজার টাকা নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেন।

স্থানীয়রা ইউএনও’র এই তাৎক্ষণিক মানবিক পদক্ষেপের প্রশংসা করলেও তারা দীর্ঘদিন ধরে নদী ভাঙনের স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সাময়িক সহায়তা কষ্ট লাঘব করলেও নদী ভাঙন প্রতিরোধ ছাড়া প্রকৃত সমাধান সম্ভব নয়।