শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়—সাবেক যুবশক্তি নেতা হাফিজুর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিকভাবে সক্রিয় নয় বলে মন্তব্য করেছেন দলটির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির ঘোগাদহ ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে হাফিজুর রহমান বলেন, জাতীয় পর্যায়ে এনসিপির কর্মকাণ্ড তুলনামূলকভাবে সন্তোষজনক হলেও কুড়িগ্রামে এর সাংগঠনিক কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় নেই। তাঁর ভাষ্য, কুড়িগ্রাম থেকে দলটির একজন সংসদ সদস্য নির্বাচিত হলেও সাংগঠনিক কর্মকাণ্ডে স্থানীয় নেতৃত্বকে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

এনসিপি সম্পর্কে তিনি বলেন, “আপনি যে দলের, মতের, শ্রেণীর হোন না কেন, এটা মানতে হবে—এনসিপি ছোট দল হলেও বর্তমান সময়ে সাহসী দল। কুড়িগ্রাম ব্যতীত এনসিপির কার্যক্রম সন্তোষজনক। কুড়িগ্রামে এনসিপির এমপি থাকলেও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়ই বলা যায়।”

স্থানীয় জনপ্রতিনিধিদের সমালোচনার অধিকার প্রসঙ্গে হাফিজুর রহমান বলেন, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড হলে নির্বাচিত জনপ্রতিনিধির সমালোচনা করার অধিকার ভোটারদের রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার ভোটে নির্বাচিত এমপিকে গালি দেওয়ারও অধিকার রাখি। হুট করে এমপিকে গালি দিতে দেখলে ভাবিয়েন না আমার স্বার্থে আঘাত লাগছে। জনগণের স্বার্থবহির্ভূত হলে জনপ্রতিনিধিরে মাইরে বাপ।”

তবে বক্তব্যের শুরুতে কুড়িগ্রামে এনসিপির রাজনীতি ও নেতৃত্ব নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্যও করেন তিনি। তাঁর ভাষায়, “সেভেন-আপ খেয়ে মাতাল হওয়া, আর কুড়িগ্রামে এনসিপির রাজনীতি করে নেতা হওয়া—দুটোই এক মনে হচ্ছে।”

হাফিজুর রহমানের এসব বক্তব্যকে কেন্দ্র করে কুড়িগ্রামে এনসিপির সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় নেতৃত্বের ভূমিকা এবং মাঠপর্যায়ে দলটির কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর বক্তব্যের বিষয়ে এনসিপির নেতৃত্বের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

উলিপুরের স্বর্ণময়ী সরোবরে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

নভেম্বর 5, 2026

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার স্বর্ণময়ী সরোবর (কাচারিপুকুর পাড়) এলাকায় শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উলিপুর উপজেলার সনাতনী ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ ও […]

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগসহ একাধিক অভিযোগে এনসিপি নেতা জুয়েলকে শোকজ

নভেম্বর 5, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। চাকরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগসহ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দপ্তর। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা […]

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

Verified by MonsterInsights