বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চাকরি পাওয়া প্রার্থীর জন্য সুপারিশের কথা প্রকাশ করলেন বিএনপি নেতা, পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় ড্যাব সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ আলী-এর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। পোস্টে তিনি এক চাকরিপ্রাপ্ত প্রার্থীর জন্য নিজের উদ্যোগে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করায় অনেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন।

ফেসবুক পোস্টে ডা. ইউনুছ আলী লিখেছেন, নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোরশেদ আলমকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার ফোন করে তাকে জানান, মোরশেদ আলম তার স্কুলের সাবেক ছাত্র এবং কারমাইকেল কলেজ থেকে গণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি কুড়িগ্রাম পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ভাইভায় অংশ নিচ্ছেন, তাই সম্ভব হলে সহযোগিতা করার অনুরোধ জানান।

বিজ্ঞাপন
     মো. মোরশেদ আলম

ডা. ইউনুছ আলী আরও উল্লেখ করেন, অনুরোধ পাওয়ার পর তিনি দুইজন শ্রদ্ধাভাজন ব্যক্তির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং তারা আশ্বাস দেন। পরে মোরশেদ আলম ফোন করে তাকে চাকরি পাওয়ার খবর জানান। এরপর তিনি ওই দুই ব্যক্তিকে ধন্যবাদ জানান, মোরশেদ আলমকে তার মেধার জন্য অভিনন্দন জানান এবং শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি নাজির হোসেন মাস্টারকে ধন্যবাদ জানিয়ে দেশের বর্তমান পরিবেশের জন্য সরকারপ্রধান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেন, এ ধরনের পোস্টে চাকরিপ্রাপ্ত প্রার্থীর মেধা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে এবং এটি তার জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

হাফিজুর রহমান মন্তব্য করেন, “আমি মনে করি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি দিয়ে ছেলেটিকে খাটো করা হয়েছে।”

মাইদুল ইসলাম মিলু মন্তব্যে বলেন, যদি কোনো প্রার্থী মেধা ও পরিশ্রমের মাধ্যমে ভাইভা পর্যন্ত পৌঁছেও সুপারিশের কারণে নির্বাচিত হয়েছেন—এমন ধারণা মানুষের মধ্যে তৈরি হয়, তাহলে তার সাফল্যের সঙ্গে আজীবন একটি প্রশ্ন থেকে যায়। তার মতে, চাকরি পাওয়ার একমাত্র মানদণ্ড হওয়া উচিত মেধা, সততা ও যোগ্যতা।

সাইদুর রহমান সবুজ লেখেন, “শুধু মেধা দিয়েই চাকরিটা হলে, তাহলে আপনাকে কখনই বলা লাগত না।”

মোসাদ্দেকুর রহমান মন্তব্য করেন, পোস্টের ভাষা থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে—চাকরিটি কি মেধার ভিত্তিতে হয়েছে, নাকি সুপারিশের কারণে। তিনি যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

আব্দুল্লাহ আল মামুন লেখেন, “হেল্প করেছেন ভালো, কিন্তু পাবলিক প্লেসে এভাবে প্রকাশ করাটা ভালো লাগেনি।”

তাহের আলী প্রশ্ন তোলেন, যোগ্য প্রার্থীর জন্য যদি সুপারিশের প্রয়োজন না হয়, তাহলে এ ধরনের পোস্টের উদ্দেশ্য কী। তিনি সুপারিশের বিষয়টি প্রকাশ্যে আনারও সমালোচনা করেন।

এছাড়া, নিজেকে মোরশেদ আলমের শিক্ষক পরিচয় দিয়ে একজন মন্তব্য করেন, “এতে শিক্ষার ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। মেধার মূল্যায়ন কোথায় থাকলো?”

পোস্টটি ঘিরে অধিকাংশ মন্তব্যেই একটি বিষয় উঠে এসেছে—যদি নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে হয়ে থাকে, তাহলে সুপারিশের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরায় চাকরিপ্রাপ্ত ব্যক্তির অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, যদি সুপারিশ কার্যকর ভূমিকা রেখে থাকে, তবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দেয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]