বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

দুই দফা দাবিতে কুড়িগ্রামে ডাক বিভাগের ইডি কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পূর্ণ ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপিও প্রদান করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ ব্যানারে সোমবার (৬ জুলাই) থেকে কুড়িগ্রাম প্রধান ডাকঘরের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত কর্মচারীরা। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সকল ইডি কর্মচারীকে সরকারি বা বিভাগীয় কর্মচারী হিসেবে পূর্ণ স্বীকৃতি প্রদান।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইডি কর্মচারীরা নামমাত্র সম্মানীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ডাক ও আর্থিক সেবা পৌঁছে দিয়ে আসছেন। বর্তমানে তারা দৈনিক গড়ে প্রায় ১৫০ টাকা, অর্থাৎ মাসিক মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা ভাতা পান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এই আয়ে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এখনো তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি বলেও অভিযোগ করেন তারা।

নেতৃবৃন্দ জানান, সারাদেশে প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে কর্মরত ২৩ হাজারের বেশি ইডি কর্মচারী একই দাবিতে একযোগে আন্দোলনে অংশ নিয়েছেন। দ্রুত দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

কর্মসূচির অংশ হিসেবে পরে আন্দোলনরত কর্মচারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]