বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম তিন মাসে ৫ কোটি টাকার মাদকদ্রব্যসহ ১৪ জন গ্রেপ্তার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জুয়েল রানা

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সোনাহাট ‍কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এর নির্দেশনা মোতাবেক বিজিবি’র একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে শূন্য লাইনের নিকট কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং ১৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। 

বিজ্ঞাপন

এ সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। এ ছাড়াও গত তিন মাসে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে।

বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে মাদকদ্রব্য এবং চোরাকারবারি আটক করতে সক্ষম হয় কুড়িগ্রাম বিজিবি। ২২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহববু-উল-হক এর নির্দেশে গত তিন মাসে প্রায় ৫ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৬৫৪ টাকা মাদক উদ্ধার করা হয়। যার মধ্যে মদ ১২৮৫ বোতল, গাঁজা ১০৮.৫ কেজি, ইয়াবা ৭৬৯৮ পিচ ও চোরাকারবারির সাথে যুক্ত ১৪ জনকে গত ৩ মাসে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল হক জানান, এ মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]