বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাংয়ের হামলায় ২ মাদ্রাসাছাত্র আ*হ*ত, হ*ত্যা চেষ্টার অভিযোগে মামলা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই মাদ্রাসাছাত্র গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হকের ছেলে মইন বাবু (১৮) ও পাইকেরছড়া ইউনিয়নের আদর্শ মোড় এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। তারা দুজনেই ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭–৮ জনকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৩, তারিখ ২৯ জুলাই ২০২৫।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই আলিম টেস্ট পরীক্ষা শেষে এক ছাত্রীসহ বাড়ি ফেরার পথে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে কিশোর গ্যাংয়ের একটি দল তাদের পথরোধ করে এবং মেয়েসহ চলার কারণ জানতে চায়। এক পর্যায়ে মেয়ের সঙ্গে কথা আছে বলে ছেলেদু’জনকে চলে যেতে বলে। তারা না গেলে ১নং আসামি গালিগালাজ, হুমকি ও কিল-ঘুষি দেয়। প্রাণভয়ে তারা ছাত্রাবাসে ফিরে যায়।

ঘটনার রেশ ধরে ২০ জুলাই বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ICT পরীক্ষা শেষে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা থেকে ছাত্রাবাসে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বর এলাকায় ১নং আসামি ও তার দলবল দুই ছাত্রকে আটক করে। উপজেলা পরিষদ হলরুমের পেছনে নিয়ে গিয়ে তাদের নাকে ও বুকে কিল-ঘুষি, লাথি মেরে এলোপাথাড়ি মারধর করা হয়। পরে মাটিতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এছাড়া তাদের দাড়ি টেনে তুলে ফেলা হয়।

এ সময় দুজনের পকেটে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং সিমকার্ড খুলে ফেলা হয়। যাওয়ার সময় বলা হয়— এ ঘটনা কাউকে জানালে আবারও মেরে ফেলা হবে।

পরবর্তীতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চললেও বিবাদী পক্ষ শালিসে অংশ নেয়নি। ফলে আহত মইন বাবুর বাবা ময়নুল হক বাদী হয়ে মামলা করেন।

এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলোঃ ১। মোঃ নাঈম হোসেন (২২), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী, পিতা–মোঃ মিজানুর রহমান ২। মোঃ আনাস উদ্দিন (২০), পিতা–মোঃ গোলাম কিবরিয়া (ভুট্ট হাজী) ৩। মোঃ ফাহিম (১৮), পিতা–মোঃ হালিম মহুরী ৪। মোঃ নাহিদ মিয়া (২২), পিতা–মোঃ আমিনুর রহমান ৫। শ্রী বিরাজ (১৮), পিতা–শ্রী কাল্গুন মাস্টার ৬। মোঃ রুমান মিয়া (২০), পিতা–মোঃ রফিকুল ইসলাম ৭। মোঃ তাসফিক (২০), পিতা–মোঃ আজাদুল ইসলাম ৮। শ্রী প্রনব (১৮), পিতা–নিরঞ্জন কর্মকার। সকলেই ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]