তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার প্রতি মানুষের আগ্রহ নতুন কিছু নয়। আর যদি সেটি হয় পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো স্মৃতি, তাহলে তো কথাই নেই। এবার ঘটেছেও তেমন এক ঘটনা। মাইকেল জ্যাকসনের একটি মোজা ফ্রান্সে এক নিলামে বিক্রি হয়েছে প্রায় ৮ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১০ লাখ টাকা।
গত বুধবার ফ্রান্সে আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে বিক্রির জন্য তোলা হয় মোজাটি। ১৯৯৭ সালে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট চলাকালে জ্যাকসন এটি পরেছিলেন। সাদা রঙের এই মোজাটির গায়ে লাগানো ছিল ঝকমকে রাইনস্টোন, যা একসময় চোখধাঁধানো আলো ছড়ালেও এখন কিছুটা বিবর্ণ।
নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ‘অরোর ইলি’ জানায়, কনসার্টের পর জ্যাকসনের ড্রেসিংরুমের পাশ থেকে এক টেকনিশিয়ান মোজাটি খুঁজে পান এবং দীর্ঘ সময় পর তা পৌঁছে যায় নিলামে। আয়োজকরা আশা করেছিলেন, এটি ৩ থেকে ৪ হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু ভক্তদের উন্মাদনায় সেটি শেষ পর্যন্ত প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মাইকেল জ্যাকসনের ব্যবহৃত বিভিন্ন জিনিস এর আগেও নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে তার পরে থাকা একটি বিখ্যাত টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারেরও বেশি দামে।
‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসন ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মারা যান। তবে তার প্রতি বিশ্বব্যাপী ভক্তদের আগ্রহ এখনো অম্লান।
পোস্ট টি পড়া হয়েছে : 309
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র যাত্রা শুরু হয়েছে। পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্টজনদের […]

নভেম্বর 1, 2026
মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত সংগীতানুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে ভাওয়াইয়া […]

অক্টোবর 26, 2026
উলিপুর প্রতিনিধি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের সুবাদে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের […]