গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো ১,৮১৫ টনে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।
ত্রাণের এই চালানে রয়েছে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধপত্র। এগুলো জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।
বিজ্ঞাপন
এনডিএমএ জানিয়েছে, ফিলিস্তিনের জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে, যা বিশেষ ফ্লাইটে অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া হবে। এতে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১,৯১৫ টন।
আজকের ত্রাণ কার্যক্রমসহ এ পর্যন্ত গাজা ও ফিলিস্তিনের উদ্দেশে পাকিস্তান থেকে ১৭টি পৃথক ত্রাণ চালান পাঠানো হয়েছে।
সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পাকিস্তান সর্বদা ফিলিস্তিনিদের পাশে থাকবে।
পোস্ট টি পড়া হয়েছে : 221
বিজ্ঞাপন

আগস্ট 7, 2025
রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি অব্যাহত রাখার অভিযোগে, ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ( ৬ আগস্ট) হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, আইইইপিএএবং ট্রেড অ্যাক্টের আওতায় জাতীয় নিরাপত্তা ভিত্তিতে জারি করা নির্বাহী আদেশটি ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এই পদক্ষেপকে […]

আগস্ট 6, 2025
শ্রীলঙ্কায় দুর্নীতির অভিযোগে ক্ষমতাধর রাজাপাকসে পরিবারের এক সদস্যকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (সিআইএবিওসি)। বুধবার (৬ আগস্ট) গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী শাশীন্দ্র রাজাপাকসে। তিনি দেশেটির দুই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোটাবায়া রাজাপাকসের ভাতিজা। সিআইএবিওসি জানিয়েছে, শাশীন্দ্র সরকারি কর্মকর্তাদের চাপ দিয়ে ক্ষতিপূরণ আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেছিলেন, তার মালিকানাধীন একটি সম্পত্তি ক্ষতিগ্রস্ত […]

আগস্ট 6, 2025
গাজায় চলমান মানবিক বিপর্যয় রোধে ইসলামি দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ বুধবার (৬ আগস্ট) সকালে এক টেলিফোন আলাপনে এ পদক্ষেপের কথা তুলে ধরেন পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, গাজায় যা ঘটছে তা কোনো স্বাধীনচেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ‘আমি আশা করি ইসলামি দেশগুলো […]