বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ‘সেরা অভিনেতা’র স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে শাহরুখ খানের সঙ্গেও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাতে আবেগঘন অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানি মুখার্জি। তিনিও প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।

এটি শাহরুখের জন্য এক বিশেষ অর্জন, কারণ এর আগে তিনি ৩০ বার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়ে ১৪ বার জিতেছেন, যার মধ্যে ৮ বার সেরা অভিনেতার পুরস্কার—এই ক্যাটাগরিতে দিলীপ কুমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ জয়। এ ছাড়াও, ফ্রান্স সরকার তাকে ‘অর্ডার দেস আর্টস এট দেস লেটারস’ এবং ‘লিজিয়ন অব অনার’-এর মতো সম্মাননা প্রদান করেছে, যা বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এর পরের তিন দশকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র—‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ বহু সুপারহিট সিনেমা।

এদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অন্যদিকে, শাহরুখ খানের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী রানি মুখার্জিও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আবেগঘন ও বাস্তবভিত্তিক অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হয়েছেন। ১৯৯৬ সালে বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা রানি একই বছর ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে বলিউডে পা রাখেন।

‘জওয়ান’ সিনেমার গানেও এসেছে সাফল্য—শিল্পা রাও জিতেছেন সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার। অন্যদিকে, সুদীপ্ত সেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন।

বিজ্ঞাপন

আরও সংবাদ

কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র যাত্রা শুরু হয়েছে। পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্টজনদের […]

ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব

নভেম্বর 1, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত সংগীতানুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে ভাওয়াইয়া […]

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম উলিপুরের শাহীন আলম

অক্টোবর 26, 2026

উলিপুর প্রতিনিধি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের সুবাদে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের […]