বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

১০ বছরের সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরিয়েছেন এক দম্পতি। সঙ্গে এক ছেলে সন্তান। বিমানবন্দরে চেকিংয়ের সময় দেখলেন বড় ভুল হয়ে গেছে। ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে।

এরপর দম্পতি এক আজব সিদ্ধান্ত নিলেন। ১০ বছরের পুত্রকে বিমানবন্দরে ফেলেই বিমানে উঠে পড়লেন। এদিকে বাবা-মাকে না পেয়ে কাঁদতে শুরু করেছে নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনে।

দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন মতে, দিন কয়েক আগে বেড়াতে বেরিয়েছিলেন ওই দম্পতি। সঙ্গে ছিল তাদের নাবালক পুত্র। বিমানবন্দরে নথি পরীক্ষার সময় স্বামী-স্ত্রী দেখেন, ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ।

বিজ্ঞাপন

এদিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে। তাই ছেলেকে টার্মিনালে রেখেই বিমানে উঠে পড়েন দম্পতি। যাওয়ার আগে অবশ্য তাদের এক বিমানকর্মী আটকেছিলেন। কিন্তু দম্পতি জানান, ছেলেকে বিমানবন্দর পর্যন্ত এনেছিলেন। এক আত্মীয় আসছেন। ছেলেকে তিনিই নিয়ে যাবেন।

সময় পেরিয়ে যায়। কিন্তু কেউ আসেননি ছেলেটিকে নিতে। এক পর্যায়ে ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, বাবা-মা তাকে বিদেশে বেড়াতে নিয়ে যাবে বলে সঙ্গে এনেছিল। কিন্তু তাকে না নিয়েই বাবা-মা চলে গেছে।

ছেলেটির কথায় হতবাক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে খোঁজখবর নেন তারা, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন ওই দম্পতি।

প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুক্ষণ অনুসন্ধানের পর ওই স্বামী-স্ত্রীর খুঁজে পায় পুলিশ। ততক্ষণে তাদের বিমানটি আরেক বিমানবন্দরে অবতরণ করেছে। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই তাদের ব্যাগপত্র আটকে দেয়া হয়।

আটক করা হয় ওই বাবা-মাকে। ফিরিয়ে আনা সেই বিমানবন্দরে যেখানে ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন তারা। তবে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে কি না, তো জানা যায়নি।

এর আগে ২০১৮ সালে জার্মানিতে ঠিক একই রকমের একটি ঘটনা ঘটেছিল। বিমানে ওঠার আগে পাঁচ বছরের কন্যার কথা ভুলেই গিয়েছিলেন এক দম্পতি।

বিজ্ঞাপন

আরও সংবাদ

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের, জবাবে যা বললো নয়াদিল্লি

আগস্ট 7, 2025

রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি অব্যাহত রাখার অভিযোগে, ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ( ৬ আগস্ট) হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, আইইইপিএএবং ট্রেড অ্যাক্টের আওতায় জাতীয় নিরাপত্তা ভিত্তিতে জারি করা নির্বাহী আদেশটি ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এই পদক্ষেপকে […]

শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার

আগস্ট 6, 2025

শ্রীলঙ্কায় দুর্নীতির অভিযোগে ক্ষমতাধর রাজাপাকসে পরিবারের এক সদস্যকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (সিআইএবিওসি)। বুধবার (৬ আগস্ট) গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী শাশীন্দ্র রাজাপাকসে। তিনি দেশেটির দুই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোটাবায়া রাজাপাকসের ভাতিজা। সিআইএবিওসি জানিয়েছে, শাশীন্দ্র সরকারি কর্মকর্তাদের চাপ দিয়ে ক্ষতিপূরণ আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেছিলেন, তার মালিকানাধীন একটি সম্পত্তি ক্ষতিগ্রস্ত […]

ইসলামি বিশ্বকে গাজার পাশে দাঁড়ানোর ডাক ইরান-মালয়েশিয়ার

আগস্ট 6, 2025

গাজায় চলমান মানবিক বিপর্যয় রোধে ইসলামি দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ বুধবার (৬ আগস্ট) সকালে এক টেলিফোন আলাপনে এ পদক্ষেপের কথা তুলে ধরেন পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, গাজায় যা ঘটছে তা কোনো স্বাধীনচেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ‘আমি আশা করি ইসলামি দেশগুলো […]