বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ

· প্রকাশ: · আপডেট:
সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন (পার্লামেন্ট ভিজিট) কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কয়েক ধাপে পরীক্ষা গ্রহণের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবারের আয়োজনের জন্য ১০০ জনকে নির্বাচিত করা হয়েছে।

সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ

বিজ্ঞাপন

এ বিষয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী জানিয়েছেন, শুরু থেকেই সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে শিক্ষার্থীদের নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়েই পুরো নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ

 

তিনি বলেন, প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ থেকে মাত্র ১০০ জনকে নির্বাচনের সুযোগ থাকায় প্রতিযোগিতা ছিল অত্যন্ত কঠিন। অনেক শিক্ষার্থীই খুব সামান্য ব্যবধানে একে অপরের চেয়ে এগিয়ে ছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীর প্রচেষ্টা ও মেধা প্রশংসার দাবিদার।

সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ

নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সংসদ সদস্য বলেন, যারা এবারের ১০০ জনের তালিকায় স্থান পেয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত তালিকায় স্থান পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীদেরও এ সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।

সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের জ্ঞান, মেধা ও অভিজ্ঞতার পরিধি যত বিস্তৃত হবে, ততই সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ।

সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ

পরিশেষে নির্বাচিত শিক্ষার্থীদের সংসদ ভিজিট আনন্দময়, শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীর পথচলা এবং প্রিয় উলিপুরের সমৃদ্ধি কামনা করেন সংসদ সদস্য।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

ইসলামী যুব আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি ঘোষণা, সভাপতি শহিদুল ইসলাম

ইসলামী যুব আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি ঘোষণা, সভাপতি শহিদুল ইসলাম

নভেম্বর ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ […]

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, সার্বভৌমত্ব র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, সার্বভৌমত্ব র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী

নভেম্বর ৭, ২০২৬

নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) শহরে ‘সার্বভৌমত্ব’ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি […]

উলিপুরের স্বর্ণময়ী সরোবরে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

উলিপুরের স্বর্ণময়ী সরোবরে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

নভেম্বর ৫, ২০২৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার স্বর্ণময়ী সরোবর (কাচারিপুকুর পাড়) এলাকায় শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উলিপুর উপজেলার সনাতনী ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ ও […]