বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে পৌর অডিটোরিয়ামের কেয়ারটেকার হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত কাঁচি

· প্রকাশ:
কুড়িগ্রামে পৌর অডিটোরিয়ামের কেয়ারটেকার হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত কাঁচি
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রাম পৌর টাউন হলের কেয়ারটেকার মনসুর আলী (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. শাহ নেওয়াজ ওরফে সানিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কাঁচিও উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের দিকনির্দেশনা ও তদারকিতে কুড়িগ্রাম থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে মনসুর আলী পৌর টাউন হলের হলরুম বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) স্বামীর জন্য খাবার নিয়ে সেখানে যান।

এ সময় শাহ নেওয়াজ সানিসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন হলরুমে প্রবেশের চেষ্টা করেন। কেয়ারটেকার মনসুর আলী তাঁদের বাধা দিলে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সানি কাগজ কাটার ধারালো কাঁচি দিয়ে মনসুর আলীর বুকের ডান পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে মল্লিকা বেগমও আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনসুর আলীর মৃত্যু হয়। তাঁর স্ত্রী মল্লিকা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. সুমি বেগম বাদী হয়ে শাহ নেওয়াজ সানি ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে কুড়িগ্রাম থানায় মামলা করেন। গত ৭ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ৯। দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২, ৩২৩, ৩২৬ ও ৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

গ্রেপ্তার সানি কুড়িগ্রাম পৌরসভার হিঙ্গনরায় সরদারপাড়া এলাকার মো. জুলহাস আলমের ছেলে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী সংবাদ

কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, স্বামী নিহত; স্ত্রী গুরুতর আহত – হামার কুড়িগ্রাম

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী মো. ইমদাদুল […]

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে। আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে […]

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬

হুমায়ুন কবীর সূর্য ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম। […]