বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শিকলবন্দি আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

চিলমারীতে শেকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক। এর আগে আকাশকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি নজরে আসে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিকের। এরপর তিনি আকাশের বাড়িতে ছুটে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া আকাশের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে এ সহায়তা তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি আমার নজরে আসে। পরে আমার সাধ্যমতো আর্থিক সহায়তা দেবার চেষ্টা করেছি মাত্র। আমি চাই সকলেই মানবিক কাজ গুলোয় এগিয়ে আসুক। তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। কেউ অসহায় থাকবে না।

মানিক তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা মামলা সহ অসংখ্যবার ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতনের স্বীকার হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বেশ আলোচনায় রয়েছেন। ছাত্রদল নেতা মানিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮, কুড়িগ্রাম-০৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সহায়তা পেয়ে আকাশের বাবা সাজু মিয়া বলেন, ছেলেকে ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে পারলে সুস্থ হত। কিন্তু দিনমজুরের কাজ করে ভাল চিকিৎসা করানো আমার পক্ষে কষ্টসাধ্য। এই সহায়তা পেয়ে আমার অনেক উপকার হয়েছে৷

জানা গেছে, প্রায় ২ বছর থেকে আকাশ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এর মধ্যে একটা সময়ে সে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পাওয়া যায়। ভালো চিকিৎসার অভাবে কখনো ভালো আবার কখনো অস্বাভাবিক হয়ে পড়ে আকাশ। গত তিন মাস ধরে লোহার শিকল পরে বাড়িতে বন্দি অবস্থায় চলছে তার জীবন। এর আগেও তার পায়ে পরানো হয়েছিল রশি। এতে কেটে গিয়েছিল পা। পরে সেটি খুলে এবার লাগানো হয়েছে লোহার শিকল।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]