শাহিদ রায়হান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: সেমিফাইনালে লালদল ক্রীড়া সংঘের জয়


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন /
শাহিদ রায়হান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: সেমিফাইনালে লালদল ক্রীড়া সংঘের জয়

নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রামের উলিপুরে চলমান শাহিদ রায়হান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় লালদল ক্রীড়া সংঘ ও ইউএসএফ ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়লাভ করে ফাইনালে জায়গা করে নিয়েছে লালদল ক্রীড়া সংঘ।

খেলায় প্রধান অতিথি ছিলেন ডাঃ মোঃ আক্কাছ আলী সরকার, সাবেক সংসদ সদস্য (কুড়িগ্রাম-২৭, উলিপুর-৩) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা। বিশেষ অতিথি ছিলেন মোঃ আতাউর রহমান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, উলিপুর উপজেলা শাখা।

অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করে বক্তব্য প্রদান করেন এবং টুর্নামেন্টকে স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ বলে উল্লেখ করেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় উপস্থিত দর্শনার্থীরা খেলাটিকে প্রাণবন্ত হিসেবে আখ্যায়িত করেন। আয়োজকদের প্রত্যাশা, ফাইনাল খেলায়ও ব্যাপক দর্শক অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।