বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাট রেলওয়ে স্টেশন সংস্কারে এমপি আতিক মুজাহিদের ডিও লেটার, পরিদর্শনে টিম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা রেলওয়ে স্টেশন সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের দেওয়া ডিও লেটারের ভিত্তিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিদর্শন টিম স্টেশনটি পরিদর্শন করে গেছে বলে জানিয়েছে তার মিডিয়া সেল।

গত ১১ জুন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে রাজারহাট রেলওয়ে স্টেশনের জরাজীর্ণ অবস্থা তুলে ধরে দ্রুত সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবি জানান সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

বিজ্ঞাপন

ডিও লেটারে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য রাজারহাট রেলওয়ে স্টেশনটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে উল্লেখযোগ্য কোনো সংস্কার বা উন্নয়ন কাজ না হওয়ায় বর্তমানে এর ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ ছাড়া স্টেশনে যাত্রীদের বসার জায়গা ও ছাউনি নেই। টয়লেট ও বিশুদ্ধ পানির মতো মৌলিক সুবিধারও ঘাটতি রয়েছে। স্টেশন ভবনের প্লাস্টার খসে পড়ছে এবং বিদ্যুৎ ব্যবস্থাও নাজুক অবস্থায় রয়েছে। স্টেশনের প্রবেশদ্বার ও আশপাশের পরিবেশও যাত্রীদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ডিও লেটারে আরও বলা হয়, ট্রেনে যাত্রী ওঠানামার জন্য স্টেশনে প্রয়োজনীয় উঁচু প্ল্যাটফর্ম নেই। সামান্য বৃষ্টি হলে স্টেশন এলাকায় কাদামাটির সৃষ্টি হয়, ফলে যাত্রীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

এসব সমস্যা বিবেচনায় নিয়ে বৃহত্তর জনস্বার্থে এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজারহাট রেলওয়ে স্টেশনটি দ্রুত সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য রেলপথ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা কামনা করেন সংসদ সদস্য।

ড. আতিকুর রহমান মোজাহিদের মিডিয়া সেল জানিয়েছে, এমপির ডিও লেটারের ভিত্তিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিদর্শন টিম রাজারহাট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছে। ফলে স্টেশনটির সংস্কার ও আধুনিকায়নের কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এদিকে রাজারহাট রেলওয়ে স্টেশনের সংস্কার ও আধুনিকায়নের কাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]