রাজারহাট ও পৌরসভায় এনসিপিতে যোগ দিলেন শিক্ষক-ব্যবসায়ীসহ অনেকে


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৭:০৫ পূর্বাহ্ন /
রাজারহাট ও পৌরসভায় এনসিপিতে যোগ দিলেন শিক্ষক-ব্যবসায়ীসহ অনেকে

নিউজ ডেস্ক অনলাইন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের ধারা অব্যাহত রয়েছে। দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের হাতে যোগদান করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ও পৌরসভার বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তি।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাজারহাট উপজেলা শাখায় যোগদানকারীদের মধ্যে রয়েছেন— মোঃ আব্দুল হক (হুজুর), প্রিন্সিপাল; মোঃ সাইফুল ইসলাম, প্রিন্সিপাল; মোঃ মোস্তফা, মাদ্রাসা শিক্ষক; মোঃ উমর ফারুক, ব্যবসায়ী; মোঃ আবেদ আলী, ব্যবসায়ী; আশরাফুল আলম, ব্যবসায়ী; খোকন, সাবেক চেয়ারম্যান; আফজাল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং জামায়াতে হোসেন খোকন চৌধুরী।

একইদিন কুড়িগ্রাম পৌরসভায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও ১৫ জন নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এর আগে শুক্রবার ২০ জন এনসিপিতে যোগ দিয়েছিলেন।

নতুন যোগদানকারীদের হাতে ফুল তুলে দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

এসময় ড. আতিক মুজাহিদ বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ক্রমেই শিক্ষিত, সৎ ও জনদরদি মানুষ এনসিপিতে যোগ দিচ্ছেন। এটি প্রমাণ করে জনগণ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের প্রতি আস্থা রাখছেন। ইনশাআল্লাহ, আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জনআস্থা অর্জন করে একটি শক্তিশালী ও জনবান্ধব দল গড়ে তুলব।”

এনসিপি নেতারা জানান, এই যোগদানের মধ্য দিয়ে রাজারহাট উপজেলা ও কুড়িগ্রাম জেলা শাখা আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।