বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে পূর্ব শত্রুতার জেরে রাস্তা বন্ধ করে দেওয়ায়, পাঁচ পরিবারের চলাচল ব্যাহত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাজেমুজরাই দিনোবাজার এলাকার মৃত পিয়ারী মহন রায়ের ছেলে পরেশ চন্দ্র সহ আরও চার পরিবারের বাড়িতে যাওয়া আসা করার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিপক্ষ পংকজ চন্দ্র রায় (গ্রাম পুলিশ)গংয়ের বিরুদ্ধে।


স্থানীয় সুত্রে জানা যায়,পারিবারিক জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে গত ৪/৯/২০২৫ইং তারিখে বিকেল ৩ টার দিকে প্রতিপক্ষ উৎপল চন্দ্র রায় পরেশ চন্দ্র রায়ের বাড়িতে যাওয়া আসার রাস্তাটি বন্ধ করে দিয়ে মাছ শিকার করতে থাকেন।এমতাবস্থায় পরেশ চন্দ্রের ভাতিজা দীপক কুমার রায় সাইকেল যোগে ওই রাস্তাটি দিয়ে পাশে দীনো বাজারে যাওয়ার জন্য রহনা করেন।কিন্তু রাস্তা বন্ধ করে মাছ শিকার করা উৎপল চন্দ্রকে রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে তদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়।

বিজ্ঞাপন

এই সময় উৎপল চন্দ্র দীপক চন্দ্র রায় কে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে পরেশ চন্দ্রের জ্যাঠিমা এগিয়ে এসে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন।এতে পংকজ চৌকিদার গংয়ের লোকজন এক সাথে হয়ে বৃদ্ধা শোরোবালার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি চড় থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে দেন।পরে পংকজ চৌকিদার গংয়ের মহিলা সদস্যরা এসে ষাটোর্ধ শোরোবালা কে জোরপূর্বক তাদের বাসায় নিয়ে আটকিয়ে রাখে।জমিজমা সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন থেকে চলে আসায় ষাটোর্ধ শোরোবালার কাছে তার নামীয় জমি পংকজ চৌকিদার গংয়ের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন।এই ঘটনা জানাজানি হলে শোরোবালার নাতি জামাই ৯৯৯ এ কল দিলে ঘটনা স্থলে রাজারহাট থানা পুলিশ এসে ষাটোর্ধ বৃদ্ধ শোরোবালাকে উদ্ধার করে প্রদীপ নামের একজন কে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেন।

ওই ঘটনায় পরেশ চন্দ্রকেও মাইরধর করে তার শরীরের বিভিন্ন জায়গায় ছিলাজখম করেন।আহত পরেশ চন্দ্র কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে,রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।রাজারহাট থানা অভিযোগ আমলে না নিলে গত ১১/৯/২৫ ইং তারিখে পরেশ চন্দ্র বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত রাজারহাটে পংকজ চৌকিদার সহ ৯জন কে বিবাদী করে মামলা দায়ের করেন।বিজ্ঞ আমলী আদালত ঘটনার সত্যতা যাচাই বাছাই করে আগামী ২৫/১১/২৫ ইং তারিখে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে রাজারহাট থানার ওসি কে নির্দেশ দেন।


তদন্তের বিষয়ে রাজারহাট থানার উপ পরিদর্শক এস আই রেজাউল করিম বলেন আদালতের নির্দেশনা পেয়েছি নিবির তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবো।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]