বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৫ পালন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রাফি ইসলাম ।। কুড়িগ্রাম সদর

“সম্মানিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে দূর্যোগ ও এান পুনর্বাসন অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও বেসরকারি সংস্থার সহযোগিতায় জাতীয় দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিফাত মেহনাজ কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্রাণিসম্পদ অধিদপ্তর, সদর হাসপাতালের আর এম ও, প্রেরনা চিসিম, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন বেসরকারি সংস্থার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দূর্বার যুব ফোরাম , দিশারী শিশু ফোরাম, বেলগাছা যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলায় সক্ষম সমাজ গড়ে তোলা যাবে।

অনুষ্ঠানটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে এবং ফ্রেন্ডশিপ, ব্রাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইএসডিও, আফাদ ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে দুর্যোগ মোকাবেলা বিষয়ক আলোচনা, প্রদর্শনী, সচেতনতামূলক প্রচারণা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]