ডেস্ক নিউজ
পরিবেশ সংরক্ষণ ও গাছের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গ্রীন ভয়েস সদস্যদের মাঝে বিভিন্ন কার্যকর সামগ্রী বিতরণ করা হয়েছে। গাছের গায়ে পেরেক তোলা, ক্ষতিকর পদার্থ অপসারণ এবং গাছ ও পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে সদস্যদের হাতে দা, কোদাল, প্লাস, শাবলসহ মোট পাঁচ ধরনের সামগ্রী তুলে দেওয়া হয়।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম ও কার্যকরী পদক্ষেপ গ্রহন করে আসছে।
গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস এর কার্যক্রমকে আরো গতিশীল করতে অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন সামগ্রী গুলো তুলে দেন। সামগ্রীগুলো গ্রহণ করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া সহ অন্যান্য সবুজ সদস্যরা।
বিজ্ঞাপন
অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন,গ্রীন ভয়েসের এই সাগ্রীর মাধ্যমে সদস্যরা এখন থেকে সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি তহ্নি বণিক অধ্যক্ষ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো এবং গাছের প্রতি দায়িত্বশীল আচরণের বার্তা সমাজে ছড়িয়ে দিবো।
পোস্ট টি পড়া হয়েছে : 224
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

নভেম্বর 4, 2026
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]