ভূরুঙ্গামারীতে যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ নয়নের সঞ্চালনায়, যুগ্ম সদস্য সচিব বিপ্লব হোসেন পাঠানের সার্বিক সহযোগিতায় এবং আহ্বায়ক মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা গণ অধিকার পরিষদের বর্তমান কার্যালয় (পুরাতন সার্কেল অফিস সংলগ্ন) এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠনগুলোর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যকারী সদস্য মোঃ আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়া উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুজন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল বাবু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফারহাদুল ইসলাম ফাহাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান শান্তু সহ অন্যান্য নেতা ও কর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “কেন্দ্রীয় কমিটির প্রধান, যিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন, তাকে অন্যায়ভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” পরে উপস্থিতরা নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন।

উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ এবং কর্মীরা। শেষে সভাপতি মোঃ ফরিদুল ইসলাম কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন এবং নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।