ভুরুঙ্গামারীতে যুব উন্নয়নের আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত: ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে ৩,৫২,০০০ টাকা ভাতা ও সনদপত্র বিতরণ


hamarkur6 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন /
ভুরুঙ্গামারীতে যুব উন্নয়নের আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত: ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে ৩,৫২,০০০ টাকা ভাতা ও সনদপত্র বিতরণ

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন।

প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই (০২) মাস মেয়াদী এই প্রশিক্ষণ চলে। দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে চারটি ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী (২০ জন পুরুষ ও ২০ জন নারী) অংশগ্রহণ করেন। প্রশিক্ষণকালীন সময়ে ৪৪ কর্মদিবসে প্রতিদিন জনপ্রতি ২০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। এ হিসাবে প্রশিক্ষণার্থীদের মাঝে মোট ৩,৫২,০০০ টাকা বিতরণ করা হয়।

প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে রয়েছেন- মোস্তাফিজুর রহমান, মহসিন ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল রানা, আজিজুল ইসলাম, রাজু আহমেদ, আমিনুর রহমান, আরিফুল ইসলাম, নুর আমিন, বেলাল হোসেন, মোশারফ হোসেন, নুর নবী হোসেন, সাদী আল মিশকত, জাকিউল ইসলাম, আহসান হাবীব (রায়হান), রিয়াজ উদ্দিন, রাশেদুজ্জামান, ইয়াকুব আলী শ্রাবন, আহসান হাবিব, ওয়াছিমুল হাসান, নুসরাত জাহান বৃষ্টি, রোজিনা খাতুন, সুরাইয়া শারমিন, নাজমা খাতুন, ছাবিনা ইয়াছমিন, আফরোজা খাতুন, শাজিদা আক্তার (সৃষ্ট), জেনিয়া আফরোজ, জান্নাতুল ফেরদৌস জ্যোজী, রুপালী খাতুন, রিমা খাতুন, সুমাইয়া খাতুন, আশামনি, সুলতানা আক্তার, ফাতেমা আক্তার লিজা, সুফিয়া বেগম, কুলছুম বেগম, আল্পনা খাতুন, খাইরিন নাহার ও মাসুমা খাতুন, তবে তারা কোন কোন ইউনিয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হলেন তা অফিস থেকে জানা যায়নি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও ভাতা পাওয়ায় প্রশিক্ষণার্থীরা এ সময় তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।