বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে বাল্যবিবাহ বন্ধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন /
বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে বাল্যবিবাহ বন্ধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম রাফি ।। হামার কুড়িগ্রাম

শিশুর ভবিষ্যৎ গড়তে আয়, ভেঙ্গে ফেলি সব অন্তরায় প্রকল্পের উদ্যোগে গত (৩১আগস্ট) রবিবার সকালে বেলগাছা বরকতিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে এবং চাইল্ড নট ব্রাইড প্রকল্প আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় বাল্যবিবাহ বন্ধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জনাব খোরশেদ আলম প্যানেল চেয়ারম্যান বেলগাছা ইউনিয়ন পরিষদ, জুলফিকার আলী প্রধান শিক্ষক বরকাতিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। প্রকল্পের সভাপতি রাফি ইসলাম, মালতি রানী সভাপতি বেলগাছা যুব সংগঠন, সোহেল রানা সহ সভাপতি , চাঁদ দপ্তর সম্পাদক,রিনা সহ সম্পাদক বেলগাছা যুব সংগঠন, সাবরিনা সুমি ফিল্ড ফ্যাসিলিটেটর সহ বিদ্যালয়ের কিশোর কিশোরীরা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। বাল্যবিবাহে পক্ষে বিপক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর জনাব প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম বাল্যবিবাহ বন্ধে সবাইকে এড়িয়ে আসার আহ্বান জানান। এবং প্রধান শিক্ষক জুলফিকার আলী বাল্যবিবাহ বন্ধে কি কি করনীয় বিষয়গুলো উপস্থাপন করেন।

সবশেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্যানেল চেয়ারম্যান, প্রধান শিক্ষক, ও বেলগাছা যুব সংগঠন এর প্রতিনিধিবৃন্দ।