নিউজ ডেস্ক অনলাইন
উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বা ব্যাংক গ্যারান্টি সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংক-কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
ঈদুল ফিতরের টানা ছুটি শেষে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই প্রশাসনের প্রাণকেন্দ্রে বিভিন্ন বৈঠক ও কার্যক্রমে অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রতিমন্ত্রী জানান, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক প্রতিবন্ধকতা দূর করতেই এ ঋণ সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মালয়েশিয়া-সহ বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট ভাঙার উদ্যোগও চলমান রয়েছে বলে জানান তিনি।
এদিকে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
পোস্ট টি পড়া হয়েছে : 109
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]

নভেম্বর 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

নভেম্বর 4, 2026
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]