
নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি ফেসবুকে দলীয় পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহাল হোসাইন কায়কোবাদের যৌথ স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে সফির একটি মন্তব্য ১০০% গ্যারান্টি দিচ্ছি এবার বট বিজয়ী হবে। বিএনপি সিট পাবে ৮/৯টি মাত্র। দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হয়। নেতৃত্বস্থানীয় পদে থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে উল্লেখ করা হয়। তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এই নোটিশের ছবি ও বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক তার ফেসবুক পোস্টে লেখেন-
সাংগঠনিক কাজে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।
এ ছাড়া একের পর এক বিভিন্ন নেতাকর্মী জেলা বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট দিচ্ছেন। কেউ বলছেন কঠোর শৃঙ্খলা দরকার ছিল। কেউ বা লিখছেন- এটাই দলকে বাঁচানোর পথ। ফেসবুকে এখন পুরো ঘটনাটি ঘিরে নানা বিশ্লেষণ, সমালোচনা ও প্রশংসার ঢেউ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :