ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৯:৩০ অপরাহ্ন /
ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শাখার উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম জোবায়ের। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল মামুন।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় মনোযোগী হওয়া, প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (ধর্ম ও ইসলাম শিক্ষা) এবং মোঃ রিয়াজুল হোসেন (বিজ্ঞান ও গণিত)।