উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মকবুল হোসেন (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন ধরে ঋণের বোঝা ও আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রবিবার ভোরে পরিবারের অজান্তে নিজ বসতবাড়ির টয়লেটের ভেতরে বাঁশের ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিজ্ঞাপন
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়দের মতে, বীর মুক্তিযোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যু গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পোস্ট টি পড়া হয়েছে : 1,265
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

নভেম্বর 3, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]

নভেম্বর 3, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Alliance for Rights Women Organization (ARWO)-এর আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মানসিক চাপের কারণ, এর প্রভাব এবং চাপ থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি […]