ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন /
ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালু ব্যবসায়ী রফিক মিয়াকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি অবৈধ বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।