বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামের ভাড়া পরিশোধে নোটিশ, এনসিপিকে ৫ কার্যদিবস সময়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক ‍নিউজ


কুড়িগ্রাম পৌরসভার অডিটোরিয়াম ব্যবহারের ভাড়া পরিশোধ না করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখাকে চিঠি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

রোববার (২ মার্চ ২০২৬) পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা পৌর অডিটোরিয়াম এক দিনের জন্য ব্যবহার করে। নির্ধারিত ভাড়া বাবদ ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ১১ হাজার ৫০০ টাকা পরিশোধের কথা থাকলেও এখনো অর্থ জমা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে মৌখিকভাবে জানানো হলেও বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি। তাই পত্র প্রাপ্তির পাঁচ (৫) কার্যদিবসের মধ্যে নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিয়ে জমাদানের রসিদ পৌরসভায় দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পৌরসভার হিসাব শাখা সূত্রে জানা গেছে, অর্থ জমা দেওয়ার জন্য হিসাবের নাম ‘প্রশাসক, কুড়িগ্রাম পৌরসভা’ এবং হিসাব নম্বর ১০৪৮০, পুবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে এনসিপি জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ না হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অডিটোরিয়াম ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ভাড়া ও ভ্যাট পরিশোধ বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]