
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে কৌশলে ধর্মান্তরের চেষ্টা চলছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। জানা গেছে, রৌমারী উপজেলার চর শৌলমারী এলাকায় কিছু খ্রিস্টান মিশনারি লোকজন প্রায় ৭০টি পরিবারের মাঝে যিশু খ্রিস্টের বাণী সম্বলিত রেডিও বিতরণ করেছে।
অভিযোগে বলা হয়, প্রথমে এসব রেডিও বিতরণের মাধ্যমে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। পরে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের সহায়তার আশ্বাস দিয়ে ধর্মান্তরের প্রলোভন দেখানো হচ্ছে। স্থানীয় সূত্র দাবি করেছে, ইতোমধ্যে অন্তত ১৪টির বেশি পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে।
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট মিশনারি বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা মনে করছেন, দুর্গম ও সুবিধাবঞ্চিত চরাঞ্চলকে টার্গেট করেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আপনার মতামত লিখুন :