নাগেশ্বরীতে সিজারিয়ান অপারেশনে প্রতিবন্ধী শিশুর জন্ম


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন /
নাগেশ্বরীতে সিজারিয়ান অপারেশনে প্রতিবন্ধী শিশুর জন্ম

মোঃ আবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক প্রতিবন্ধী শিশুর জন্ম হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে নাগেশ্বরী জনতা ক্লিনিকে শিশুটির জন্ম হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নবজাতকটি নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম ও জায়েদা বেগম দম্পতির সন্তান। প্রসবজনিত জটিলতার কারণে চিকিৎসকের পরামর্শে সিজারিয়ান অপারেশন করা হয়।

জন্মের পরপরই শিশুটির শারীরিক অবস্থায় কিছু জটিলতা লক্ষ্য করেন কর্তব্যরত চিকিৎসকরা। তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

পরিবারের সদস্যরা নবজাতকের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।