প্রত্যন্ত গ্রাম থেকে ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স, জাহাঙ্গীরনগরে ফিজিক্সে ভর্তি মাসুদ রানার সাফল্য


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন /
প্রত্যন্ত গ্রাম থেকে ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স, জাহাঙ্গীরনগরে ফিজিক্সে ভর্তি মাসুদ রানার সাফল্য

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রত্যন্ত এলাকা মন্ডলেরহাট থেকে উঠে এসে অসাধারণ সাফল্যের নজির গড়েছেন মো: মাসুদ রানা (মিম)। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি একযোগে ছয়টি বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছেন।

মাসুদ রানা কৃষি গুচ্ছ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। পরবর্তীতে নিজের পছন্দের বিষয় ফিজিক্স পাওয়ায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এমন সাফল্য অর্জন প্রসঙ্গে মাসুদ রানার এই অর্জন প্রমাণ করে—প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

তার শিক্ষাজীবনের শুরু মন্ডলেরহাট নূরানী মাদ্রাসায়। সেখানে তিন বছর পড়াশোনার পর তিনি যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। প্রাথমিক শিক্ষা শেষে মন্ডলেরহাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

ব্যক্তিগত তথ্য: নাম: মো: মাসুদ রানা (মিম) পিতা: আবু বক্কর সিদ্দিক মাতা: মমতাজ বেগম ঠিকানা: মন্ডলেরহাট, উলিপুর, কুড়িগ্রাম

মাসুদ রানার এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।