বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নেওয়াশী স্কুল মাঠে বিনামূল্যে রক্ত নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নেওয়াশী স্কুল মাঠে অনুষ্ঠিত হলো একটি জনকল্যাণমূলক কর্মসূচি—বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কার্যক্রম।

আজ (বৃহস্পতিবার) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিপদের বন্ধু’।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রনি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদুল কাবির, প্রোপ্রাইটর, নাগেশ্বরী সেন্টাল ক্লিনিক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, প্রধান শিক্ষক, নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয়; নেওয়াশী মাদ্রাসা ও জাগরণী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

সংগঠনের সভাপতি মো. রনি সরকার বলেন,

“এই উদ্যোগের মাধ্যমে আমরা একদিকে যেমন সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর চেষ্টা করছি, তেমনি অন্যদিকে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করতে চাই।”

দিনভর কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রক্ত পরীক্ষা ও বৃক্ষরোপণে সক্রিয়ভাবে অংশ নেয় তারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নভেম্বর 3, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]