
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিট মালিয়ানী এলাকায় আট বছরের শিশু মুরসালিনের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, মুরসালিন বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর শুক্রবার বিকেলে তার মরদেহ একটি টয়লেট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে রাখা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরিবারের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটির পর থেকে এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :