কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ডাক্তার দেখাতে এসে মোছাঃ নাছিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ১৮ আগস্ট ২০২৬ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ নাছিমা বেগম উপজেলার রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের মো. নজরুল ইসলাম (দিল্লি নজু)-এর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে নাছিমা বেগম পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের বাড়ি থেকে অটোরিকশাযোগে আন্দারীঝার হয়ে নাগেশ্বরী সদরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি। বাড়িতেও ফিরে আসেননি তিনি।
বিজ্ঞাপন
নিখোঁজ হওয়ার সময় নাছিমা বেগমের পরনে ছাই রঙের বোরকা ও হিজাব ছিল বলে জানিয়েছে পরিবার।
তাঁর নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে কিংবা কোনো হাসপাতাল, ক্লিনিক বা অন্য কোথাও তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে।
যোগাযোগ:
মোছাঃ নাছিমা বেগমের স্বামী মো. নজরুল ইসলাম
মোবাইল: ০১৭১২৩১১৩২৪
পোস্ট টি পড়া হয়েছে : 565
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 1, 2026
নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

অক্টোবর 31, 2026
হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]