বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে চেয়ারম্যান দীপ মন্ডলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডলের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ বাজারে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে ইউনিয়নের সব ইউপি সদস্য, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও আশপাশ ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান অংশ নেন। এতে বক্তব্য দেন কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ অনেকে। কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে একটি প্রভাবশালী গ্রুপ চেয়ারম্যান দীপ মন্ডলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

চেয়ারম্যান দীপ মন্ডল জানান, প্রথমে তার ছোট ভাইকে প্রতিপক্ষরা মারধর করে। পরে তিনি ভাইকে উদ্ধার করতে গেলে রনি, খাইরুল ও আরিফসহ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাতের চেষ্টা করে। এছাড়া রনি পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের রনি ও তার বাবা মজিবর রহমান আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় এলাকাবাসী রনি ও খাইরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাদের শরীরে আঘাতের চিহ্ন থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, রনির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও বালু ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় চেয়ারম্যান ও তার পরিবার হামলার শিকার হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

কুড়িগ্রাম নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নে মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

নভেম্বর 3, 2026

মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]

কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নভেম্বর 1, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের কচাকাটা ডিগ্রি কলেজে ল্যাব সহকারীসহ চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন মো. আনিসুর রহমান তোতা ব্যাপারী। অন্যদিকে কলেজের সভাপতি ও অধ্যক্ষের দাবি, বিধিবিধান মেনেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিরোধ ও দলীয় গ্রুপিংয়ের কারণে এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। […]