
নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার কুড়িগ্রাম-০১ আসনের এমপি প্রার্থী মো. হারিসুল বারি রনি।
মিছিল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। একইসঙ্গে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, বিশেষ ট্রাইব্যুনালে দায়ীদের বিচারসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হলে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মাঠে থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :