
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেল নিতে মোটরসাইকেলের দীর্ঘ লাইনের মাঝে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য—খেলনা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে সিরিয়ালে।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার একটি মিনি ফিলিং স্টেশন ‘স্বপন ট্রেডার্স’-এর সামনে এ চিত্র চোখে পড়ে স্থানীয়দের। জানা যায়, শনিবার (১১ এপ্রিল) তেল সরবরাহ করা হবে—এমন খবর ছড়িয়ে পড়ার পর আগেভাগেই নিজেদের মোটরসাইকেল রেখে সিরিয়াল নিশ্চিত করতে ছুটে আসেন চালকরা।
এই ভিড়ের মাঝেই সবার নজর কাড়ে একটি শিশুদের ব্যাটারিচালিত খেলনা মোটরসাইকেল, যা লাইনে রাখা হয়েছে অন্যসব আসল মোটরসাইকেলের মতোই। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয় কৌতূহল ও হাস্যরস।
স্টেশনটির কর্মচারীরা জানান, নুর ইসলাম নামে এক ব্যক্তি শনিবার তেল নেওয়ার উদ্দেশ্যে ওই খেলনা মোটরসাইকেলটি রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :