ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছক্কুর কুরুচিপূর্ণ মন্তব্যে


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন /
ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছক্কুর কুরুচিপূর্ণ মন্তব্যে

নিউজ ডেস্ক অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলকে ঘিরে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে দেশ-বিদেশে চলছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে প্রতিনিধি দলের সদস্য ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার পর প্রিসিলা সামাজিক মাধ্যমে লিখেছেন—
“আজ উনি রাজনীতি করতে এসেছে বলে নিউইয়র্কে এয়ারপোর্টে উনাকে গালি দিলেন। উনার রাজনীতি করার কোন প্রয়োজন ছিল না। আমি লজ্জিত। আমি নিশ্চিত যারা তাসনীম আপুকে গালি দিয়েছেন তাদের বংশে হাজার বছরে একটা তাসনীম জারা আসবে না।”

 

 

 

প্রিসিলার এই পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেন উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ছকিয়ত উল্ল্যাহ (ছক্কু)। তিনি লেখেন—

“স্বাভাবিক ব্যাপার, শুধু ডিম লাগাইছে অন্য কেছু লাগায় নাই ওর কপাল ভালো, সামনে কখন কে কি ভাবে* লা* গাইবে তার জন্য প্রস্তুত থাকতে হবে সাথে ধৈর্য ও সহ্য করার মানসিকতা তৈরি করতে হবে, জাই হোক, ডিম লাগার জন্য তিব্র স্রোতে প্রতিবাদ জানাই।”

 

ছক্কুর এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ঝড়ে পড়ে। অনেকেই একে নারী অবমাননাকর, নোংরা ও দায়িত্বশীল রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয় বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

ঘটনার পরপরই পুলিশ অভিযানে জড়িত আওয়ামী লীগের কর্মী মিজান চৌধুরীকে আটক করেছে বলে জানিয়েছে প্রবাসী বিএনপি নেতারা।

নিউইয়র্কের এ হামলা ও এর পরবর্তী কুরুচিপূর্ণ মন্তব্য প্রবাসী মহল থেকে শুরু করে দেশেও ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।